হাবিপ্রবিতে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ : যেভাবে আবেদন করবেন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে মোট ১ হাজার ৭৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত।
ইউনিটভিত্তিক আসনসংখ্যা
এ ইউনিট (এগ্রিকালচার ও ভেটেরিনারি) অনুষদে মোট আসন সংখ্যা ৫৩৫টি। এর মধ্যে বি.এসসি (অনার্স) এগ্রিকালচারালে ৩৭৫, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ৮০ ও
বি.এসসি (অনার্স) ফিশারিজে ৮০টি আসন।
আরও পড়ুন- কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বি ইউনিটে (ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান অনুষদ) মোট আসন সংখ্যা ৭৪০টি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৬০টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিয়ে ৫০, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৫০, ব্যাচেলর অব আর্কিটেকচার ৩০, গণিত (বি.এসসি অনার্স) ৮০, পরিসংখ্যান ৮০, রসায়ন ৭৫ ও পদার্থবিজ্ঞানে ৭৫টি আসন।
সি ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) মোট আসন ২৮০টি৷ বি.বি.এ ইন অ্যাকাউন্টিংয়ে ৭০, বি.বি.এ ইন ম্যানেজমেন্টয়ে ৭০, বি.বি.এ ইন মার্কেটিংয়ে ৭০ ও বি.বি.এ ইন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ৭০টি আসন।
আরও পড়ুন- জবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
ডি ইউনিট (সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদ) মোট আসন ২৪০টি। এর মধ্যে ইংরেজি ৭০, অর্থনীতি ৭০, সমাজবিজ্ঞান ৬০ ও ডেভেলপমেন্ট স্টাডিজে ৪০টি আসন।
আবেদন প্রক্রিয়া
আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে গিয়ে (https://hstu.ac.bd/admission/index)। আবেনদন করতে এখানে ক্লিক করুন।
আবেদন ফি
প্রতি ইউনিটের জন্য এক হাজার টাকা। তবে আর্কিটেকচার বিভাগে আবেদনকারীদের অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে (মোট ১,২০০ টাকা)।
আবেদনের সময়সীমা
১৬ নভেম্বর ২০২৪ বিকেল ৪টা থেকে ১৭ ডিসেম্বর ২০২৪ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।