জবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্বরস্বতী পূজার কারণে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের পরীক্ষার তারিখ পরিবর্তন করে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার (১৭ নভেম্বর) উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিনের (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বি ইউনিটের (কলা ও আইন অনুষদ) পরীক্ষা ৩০ জানুয়ারি (শুক্রবার) বিকাল ০৩.৩০টা হতে ০৪.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন- জকসুতে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের ঐক্যবদ্ধ প্যানেল ঘোষণা
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ০৫ নভেম্বর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বি ইউনিটের পরীক্ষা ২০২৬ সালের ২৩ জানুয়ারি ঘোষণা করা হয়েছিল। তবে ওই দিন সরস্বতী পূজা হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির (২০২৫-২০২৬) ১৬ নভেম্বর সভার সিদ্ধান্ত মোতাবেক উক্ত পরীক্ষার তারিখ ও সময় নিম্নরূপভাবে পুনঃনির্ধারণ করা হলো। তবে পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এর আগে ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা ১৩ ডিসেম্বর (শনিবার) বেলা ৩ টা হতে ৪:৩০; এ-ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) পরীক্ষা ২৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১ টা হতে ১২ টা; সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্তু অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
এছাড়াও ডি-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১ টা হতে ১২ টা; বি-ইউনিটের (কলা ও আইন অনুষদ) পরীক্ষা ২৩ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্তু অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।