ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা আয়োজন করছে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা
‘আজকের ভিশন, আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা আয়োজন করছে ‘যুবসমাজের চোখে ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা।
যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচটি বিভাগে অংশ গ্রহণ করতে পারবেন। বিভাগগুলো হলো- কৃষি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি এবং স্থাপত্য ও নগর উন্নয়ন।
আয়োজকরা বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের উদ্ভাবনী পরিকল্পনা, দূরদর্শী চিন্তা ও দায়িত্বশীল নেতৃত্বই হতে পারে পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি।
তারা মনে করেন, এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন, উন্নয়ন ভাবনা এবং কৌশলগত পরিকল্পনা ও সমাধান পোস্টারের মাধ্যমে উপস্থাপন করবে; যা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।
আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত নিজেদের পোস্টার প্রেজেন্টেশন জমা দিতে পারবেন অংশগ্রহণকারীরা। এই আয়োজনে পুরষ্কার হিসাবে থাকবে নগদ ১ লক্ষ টাকার প্রাইজ মানি। রেজিস্ট্রেশন ফি- ২৯৯ টাকা। আবেদন করতে এখানে ক্লিক করুন।