মাভাবিপ্রবিতে দুই দিনব্যাপী “প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ শুরু
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ও বিভাগের কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী “প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ (৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সেমিনার হলে শুরু হয় এই প্রশিক্ষণ। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।
প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি -এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ একাউন্ট এন্ড ফাইন্যান্স অফিসার ফররুখ আহমেদ (এমসিআইপিএস)।
এ সময় আইকিউএসি -এর উপপরিচালক অধ্যাপক ড.শাহ্ আদিল ইশতিয়াক আহমদ ও ড. মোঃ খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে আগামীকাল বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।