মাভাবিপ্রবিতে দিনব্যাপী এআই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইসিটি সেল, বিডিরেন ও আইকিউএসির আয়োজনে “অ্যাকসিস টু এআই সার্ভিসেস এন্ড ই-রিসোর্সেস প্রভাইডেড বাই বিডিরেন” শীর্ষক কর্মশালা ৭ ডিসেম্বর দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ১ম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরিত, বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবু জুবাইর ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান।
রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় প্রশিক্ষণ দেন বিডিরেনের জেনারেল ম্যানেজার (সিস্টেমস এন্ড সার্ভিসেস) খন্দকার রাশেদুল আরেফিন, ম্যানেজার (ইনোভেশন) আবু নাসের মোঃ নাফিউ, সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার (সিস্টেম এন্ড সিকিউরিটি) মোঃ আরিফুল ইসলাম আরমান ও অ্যাসিসট্যান্ট ম্যানেজার (নলেজ এন্ড রিসার্স) আহম্মেদ হোসাইন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক এ এস এম দেলোয়ার হোসাইন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অফিসের শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।