জাবিতে শীতকালীন ছুটি স্থগিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বর্ষপঞ্জিতে বর্ণিত এ বছরের শীতকালীন ছুটি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য এ ছুটি পেছানো হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৮-১২-২০২৫ থেকে ২৪-১২-২০২৫ পর্যন্ত যে শীতকালীন ছুটি রয়েছে, তা আপাতত স্থগিত করা হয়েছে।
এ সময় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিধায় ছুটি স্থগিত করা হয়েছে। কারণ, ছুটি দেওয়া হলে শিক্ষক, কর্মচারীরা ছুটি পেলে ভর্তি পরীক্ষা কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটার আশঙ্কা থেকে এমনটা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
রেজিস্ট্রার আজিজুর রহমান জানায়, স্থগিত করা এ ছুটি পরবর্তীতে দেওয়া হবে।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর।