আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার, সম্পাদক ইসমাঈল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর শাখার আওতাধীন আশুলিয়া থানার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. সানোয়ার হোসেনকে সভাপতি এবং মো. ইসমাইল হাবিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত রোববার রাতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রবিউল আলম সায়েম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মোজাম্মেল হোসেনকে।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আলহাজ মাদবর, প্রচার সম্পাদক শিমুল চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল ও সহ-দপ্তর সম্পাদক পদে রয়েছেন মো. শিশির আহম্মেদ।