সাঁথিয়ায় নিরাপত্তা কর্মী কর্তৃক মাদ্রাসার ফ্যান-মোটর চুরি : স্বীকার করে পদত্যাগ

সাঁথিয়ায় নিরাপত্তা কর্মী কর্তৃক মাদ্রাসার ফ্যান-মোটর চুরি : স্বীকার করে পদত্যাগ

সাঁথিয়ায় নিরাপত্তা কর্মী কর্তৃক মাদ্রাসার ফ্যান-মোটর চুরি : স্বীকার করে পদত্যাগ

পাবনার সাঁথিয়ায় মাদ্রাসার নিরাপত্তা কর্মী কর্তৃক মাদ্রাসার ৫টি ফ্যান ও ১ মোটর চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে পৌরসভা সদরে অবস্থিত সাঁথিয়া বালিকা দাখিল মাদ্রাসায়।

নিরাপত্তা কর্মী আশিক ইকবাল (৩৭) পোস্ট অফিসের পাশ্ববর্তী অবস্থিত বৃটিশ মকুল হোসেনের ছেলে। আশিক ইকবাল চুরির ঘটনা স্বীকার করে নিরাপত্তা কর্মী পদ থেকে পদত্যাগ করেছেন।

স্থানীয়রা জানান, আশিক ইকবাল একজন মাদকসেবি। আর মাদকের টাকা জোগাড় করার জন্যই বারবার বিদ্যালয় থেকে বিভিন্ন জিনিস পত্র চুরি করে। সে পূর্বে ও একবার মাদ্রাসা থেকে ৫ টি ফ্যান চুরির ঘটনা ঘটায়।

আশিক ইকবাল পদ ত্যাগ পত্র জমা দানের পর থেকে মাদ্রাসার শিক্ষক আয়নুল হক ও শরিফুল ইসলামকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে জানান ঐ শিক্ষকেরা।