পাবিপ্রবিতে বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে হামিম-তাকওয়া
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বরিশাল বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকওয়া হক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে আটটায় সংগঠনটির উপদেষ্টাগণ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অমিত কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ খান নাফিজ, সাংগঠনিক সম্পাদক জুয়েল খান, কোষাধক্ষ তাহের মৃধা, সহ-কোষাধক্ষ অর্ঘ্য, দপ্তর সম্পাদ আল মামুন তাকবির, উপ দপ্তর সম্পাদক রুদ্র বিশ্বাস, প্রচার সম্পাদক সাইদ খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম অনিক, সহক্রীড়া বিষয়ক সম্পাদক সালমান।
এছাড়াও সাংস্কৃতিক সম্পাদক প্রজ্ঞা পরোমিতা, উপ-সাংস্কৃতিক সম্পাদক রিদিতা বিশ্বাস, ছাত্রী বিষয়ক সম্পাদক আছিয়া আনিকা, সমাজকল্যাণ সম্পাদক এনামুল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক কাইফ ইয়াসার অর্নব।