ইবির টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টাঙ্গাইল জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৫-২৬ মেয়াদের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত রাকাত এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী খাদিজা তুজ লামইয়া মনোনীত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা ও চারুকলা বিভাগের প্রভাষক মো. রায়হান উদ্দিন ফকির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির সহ-সভাপতি হিসেবে তাসলিমা আঁখি ও আমেনা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ তালুকদার, মোঃ রোকন মাহমুদ ও শেখ তাজিম, সাংগঠনিক সম্পাদক এস. এম. ফাহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়ন ও সিদরাতুল মুনতাহা দিশা, কোষাধ্যক্ষ রেজাউল রেজা এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে মো. হাসিবুর রহমান জিহাদ মনোনীত হয়েছেন।
প্রচার সম্পাদক হিসেবে শিহাব উদ্দিন, দপ্তর সম্পাদক আঁখি আলমগীর, ক্রীড়া সম্পাদক মেহরাব হোসেন হৃদয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জান্নাত মাবিয়া, আইটি সম্পাদক কৌশিক দাস অর্ক, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সুলাইমান হোসাইন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক সাব্বির হাসান, কর্ম ও কর্মসূচি পরিকল্পনা সম্পাদক নাজমুল হাসান, সমাজসেবা সম্পাদক আমিনুল ইসলাম মনোনীত হয়েছেন।
এছাড়াও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাদিয়া চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক প্রদীপ সাহা, শহর বিষয়ক সম্পাদক জায়েদ রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আবু সায়েদ মাশরীফ, নারী বিষয়ক সম্পাদক শিলা আক্তার, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক আকিব হাসান মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি আরাফাত রাকিব বলেন, টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য একই সাথে সম্মানের এবং আনন্দের। আমি বিশ্বাস করি— পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে আমরা টাঙ্গাইলের শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারব। সবার ভালোবাসা, সমর্থন ও আস্থার জন্য আন্তরিক ধন্যবাদ।