বিসিএস পরীক্ষার্থীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে পাঁচটি রুটে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ জানুয়ারি শুক্রবার ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল ৭টা ১৫ মিনিটে পরিবহন পুলের নিজস্ব বাসগুলো নির্ধারিত রুট অনুযায়ী যাত্রা শুরু করবে।
বাসের রুটের নির্দেশনা হলো-
রুট ০১, জবি ক্যাম্পাস-মিরপুর -১০ জবি ক্যাম্পাস। চালক- সুমন দাস, মোবাইল- ০১৭২৬১৫০৩৮৯।
রুট ০২, জবি ক্যাম্পাস-নীলক্ষেত শ্যামলী মিরপুর ১-জবি ক্যাম্পাস। চালক- মো. মনির হোসেন হাওলাদার, মোবাইল ০১৭৭৩৭৭৬৫৩২।
রুট ০৩, জবি ক্যাম্পাস-ফার্মগেট-মোহাম্মদপুর-জবি ক্যাম্পাস। চালক- মো. শহিদুল ইসলাম, মোবাইল ০১৭১২১৬০৯২০।
রুট ০৪, জবি ক্যাম্পাস-মালিবাগ-মহাখালী-উত্তরা-জবি ক্যাম্পাস। চালক- মো. মিলন হাওলাদার, মোবাইল ০১৬৩৪৩২৫৯৮২।
রুট ০৫, জবি ক্যাম্পাস-যাত্রাবাড়ী-ডেমরা-জবি ক্যাম্পাস। চালক- মো. নাছির উদ্দিন, মোবাইল ০১৬৮২৮২২৫৩৬।
উল্লেখ্য, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল ৩০ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।