রাবি জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত বৃহত্তর সিলেটের শিক্ষার্থীদের সহযোগীতায় গঠিত সংগঠন ‘জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর ২০২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল হাসান কুরাইশী এবং সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ আহমেদ।
গত ৩১ জানুয়ারি সংগঠনের বার্ষিক পিকনিক অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। ১৩০ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি রুমেল আহমেদ ও বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের প্রভাষক আব্দুল হাই।
কমিটি ঘোষণার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক সহ-সভাপতি এম কামিল আহমেদ ও আতিক উল্লাহ এবং সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারী সীমিত শিক্ষার্থীদের হাত সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে শুভ সূচনা হয়েছিল জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বৃহত্তর সিলেট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠালগ্ন থেকেই রাবিতে অবস্থানরত সিলেটি শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বৃহত্তর সিলেট)।