ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই সংগঠনের যাত্রা শুরু হয়। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মীর কাশেম আলী।
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ছাত্রশিবির। আজ সকাল নয়টায় প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির আয়োজন করা হয়েছে। এটি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট’-এর আয়োজন করা হয়েছে।
সংগঠনের নেতারা জানান, প্রতিষ্ঠার পর থেকে ছাত্রশিবির ছাত্রসমাজের নৈতিক উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল, শিক্ষামূলক কর্মশালা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমও পালন করা হবে বলে তারা জানিয়েছেন।
তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ, সচেতন ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠনটি বিভিন্ন সময় প্রশিক্ষণ, সেমিনার এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ ও ছাত্রদের অংশগ্রহণ বাড়াতে নতুন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এবং ছাত্রসমাজের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।