রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হয়েছেন প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের শিক্ষক।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বিষয়টি জেনেছেন এবং দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন। তবে অফিসিয়াল প্রজ্ঞাপন এখনো হাতে পাননি বলে জানিয়েছেন।