পাবিপ্রবিতে দুই সহকারী প্রক্টর নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রক্টরিয়াল বডিতে নতুন দুইজন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আলমগীর হোসেনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়।
নবনিযুক্ত দুই প্রক্টর হলেন সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. সোহেল রানা এবং পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. মিরাজ হোসেইন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যোগদানের তারিখ হতে কার্যকর করে উক্ত শিক্ষকবৃন্দকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী প্রক্টরের দায়িত্ব প্রদান হলো। সহকারী প্রক্টর এর দায়িত্ব পালনের জন্য আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী দায়িত্বভাতা ও পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।